প্রধান সূচি

কাউখালীতে মোটর সাইকেল চাপায় শিশু নিহত

পিরোজপুরের কাউখালীতে মোটর সাইকেল চাপায় এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইলমা আক্তার ছামিয়া (৭) কাউখালীর চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের মো. দুলাল মোল্লার মেয়ে। সে চিরাপাড়া এম. ই. সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুর ১২টার দিকে খুলনা থেকে চিকিৎসা শেষে ইলমা আক্তার ছামিয়া তার মায়ের সাথে বাড়ির সামনে বটতলায় অটোরিকশা থেকে নেমে বাড়ি যাচ্ছিল। এসময় পিছন থেকে কাউখালীগামী একটি দ্রæতগামী মোটর সাইকেল ছামিয়াকে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয় লোকজন ছামিয়াকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান মোটর সাইকেলের চাপায় শিশু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial