পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মৌসুমী ফল উৎসব-২০২৫’। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা প্রজাতির দেশীয় ও মৌসুমী ফলের প্রদর্শনী ও উৎসব আয়োজন করা হয়। ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, জাম, লটকন, তরমুজসহ বিভিন্ন প্রকারের পুষ্টিকর ফল।
অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম শিক্ষার্থীদের ফলের পুষ্টিগুণ ও নিয়মিত ফল খাওয়ার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিজ্ঞান অনুষদের ডিন এবং প্রেসক্লাব সভাপতিসহ অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের ফলপ্রেমী হতে আহবান জানান।
