Wednesday, July 2nd, 2025
পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মৌসুমী ফল উৎসব-২০২৫’। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা প্রজাতির দেশীয় ও মৌসুমী ফলের প্রদর্শনী ও উৎসব আয়োজন করা হয়। ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, জাম, লটকন, তরমুজসহ বিভিন্ন প্রকারের পুষ্টিকর ফল। অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. মো.বিস্তারিত পড়ুন
কাউখালীতে মোটর সাইকেল চাপায় শিশু নিহত
পিরোজপুরের কাউখালীতে মোটর সাইকেল চাপায় এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইলমা আক্তার ছামিয়া (৭) কাউখালীর চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের মো. দুলাল মোল্লার মেয়ে। সে চিরাপাড়া এম. ই. সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুর ১২টার দিকে খুলনা থেকে চিকিৎসা শেষে ইলমা আক্তার ছামিয়া তার মায়ের সাথে বাড়ির সামনে বটতলায় অটোরিকশা থেকে নেমে বাড়ি যাচ্ছিল। এসময় পিছন থেকে কাউখালীগামী একটি দ্রæতগামী মোটর সাইকেল ছামিয়াকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন ছামিয়াকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেবিস্তারিত পড়ুন
