পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনি সিকদার গ্রেপ্তার
পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান মনি সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে বুধবার পিরোজপুর সদর থানায় নিয়ে আসা হয়েছে।
শরিফুজ্জামান মনি সিকদার সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে।
পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শরিফুজ্জামান মনি সিকদারের নামে বিস্ফোরক, মাদক, মারামারি, চাঁদাবাজিসহ ৯টি মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।
Please follow and like us:
« পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে ওষুধের দোকানে অভিযান : জরিমানা »
