পিরোজপুরে উদ্ধার হওয়া মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করলেন পুলিশ সুপার
পিরোজপুর জেলায় বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন ও তিনটি ফেসবুক একাউন্ট উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
সোমবার বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে উদ্ধারকৃত মোবাইল ও হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি উদ্ধার করে মালিকদের মাঝে হস্তান্তর করা হয়।
এসময় পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, পিরোজপুর জেলার ৭টি উপজেলা থেকে ২৬টি মোবাইল, তিনটি ফেসবুক ফেইক আইডি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, পিরোজপুর জেলা পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত আছে। মাদক ও অন্যান্য বিষয় জেলা পুলিশ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও অপরাধজনিত যে কোন বিষয় জেলা পুলিশ এর তৎপরতা অব্যাহত থাকবে।
Please follow and like us:
« পিরোজপুরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় দুর্বৃত্তদের গুলিতে বন্দর কর্মচারী আহত »
