প্রধান সূচি

পিরোজপুরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

পিরোজপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্তরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষ্যে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রানা মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন ঘোষ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম। এ সময় কৃষকদের মাঝে বনজ, ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।


কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলায় বিভিন্ন প্রকার বনজ, ফলজ, ঔষধি গাছ, প্রযুক্তি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ১২টি স্টল রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial