Monday, June 23rd, 2025
পিরোজপুরে উদ্ধার হওয়া মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করলেন পুলিশ সুপার
পিরোজপুর জেলায় বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন ও তিনটি ফেসবুক একাউন্ট উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। সোমবার বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে উদ্ধারকৃত মোবাইল ও হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি উদ্ধার করে মালিকদের মাঝে হস্তান্তর করা হয়। এসময় পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, পিরোজপুর জেলার ৭টি উপজেলা থেকে ২৬টি মোবাইল, তিনটি ফেসবুক ফেইক আইডি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, পিরোজপুর জেলা পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত আছে। মাদক ও অন্যান্যবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন
পিরোজপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্তরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষ্যে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রানা মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন ঘোষ। আলোচনাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নির্বাচন অফিসে দুদকের অভিযান : নথিপত্র সংগ্রহ
পিরোজপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নানা অনিয়ম, গ্রাহকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পিরোজপুর জেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চলে এই অভিযান। এ সময় অভিযোগ পর্যালোচনার জন্য নির্বাচন অফিসের নথিপত্র সংগ্রহ করে দুদক। অভিযানে তিন সদস্য বিশিষ্ট দুদক টিমের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন। দুদক সূত্রে জানা গেছে, গ্রাহকদের সেবা প্রদানে অনিয়ম ও সেবা প্রদানের জন্য অতিরিক্ত অর্থ আদায়সহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলা নির্বাচন অফিসে অভিযান চালায়বিস্তারিত পড়ুন
