প্রধান সূচি

মোংলায় দুর্বৃত্তদের গুলিতে বন্দর কর্মচারী আহত

মোংলায় বন্দর এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়্যারলেস অপারেটর ও মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ)’র এডহক কমিটির সদস্য এস. এম. আসিফ নাঈম আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দর বিপনী মার্কেটে এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আসিফ নাইম জানান, বন্দর এলাকার সিবিএ ভবন থেকে চা খাওয়ার উদ্দেশ্যে বন্দর বিপনি বিতান এর সামনে পৌঁছালে ২জন অজ্ঞাত ব্যক্তি গতিরোধ করে বাম পায়ের রানে গুলি করে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত আসিফকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বাম পায়ের উরু থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত চলমান রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial