প্রধান সূচি

Tuesday, June 24th, 2025

 

স্বরূপকাঠীতে বয়োবৃদ্ধ পরিবারের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে ও খাল কেটে দিয়েছে প্রতিপক্ষরা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুনিয়ারি গ্রামে মোকলেসুর রহমান (৮০) নামে এক বয়োবৃদ্ধের বাড়ীর রাস্তা কেটে চলার পথে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ মো. সিদ্দিক হাওলাদারসহ তার ছেলেদের বিরুদ্ধে। এমনকি প্রতিপক্ষরা বৃদ্ধ মোকলেছ মিয়ার চলাচলের একমাত্র রাস্তাটি চিরতরে বন্ধ করার জন্য রাস্তা কেটে খাল বানিয়েছেন। এতে ওই বৃদ্ধের পরিবারসহ তার বাড়ীর পিছনের আরো ৬টি পরিবার পড়েছেন মহাবিপাকে। তারা নিরুপায় হয়ে বিকল্প রাস্তা হিসেবে বাড়ীর পাশের অন্য একটি খাল ডিঙিয়ে বাজার ঘাটে যাচ্ছেন। তবে তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হওয়ায় একপ্রকার গৃহবন্দি আছে ওই পরিবারের ছোট ছোট শিশুরা। এবিস্তারিত পড়ুন


বাংলাদেশেতরুণ নেতৃত্বাধীন উদ্ভাবনের সঙ্গে বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধির বিশেষ উদ্যোগ

ইউনিলিভার বাংলাদেশ ও অরেঞ্জ কর্নারস বাংলাদেশ এর আয়োজনে ‘ইকোসিস্টেম ইন অ্যাকশন’ অনুষ্ঠান

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এবং অরেঞ্জ কর্নারস বাংলাদেশ (ওসিবি) যৌথভাবে ‘ইকোসিস্টেম ইন অ্যাকশন : পাওয়ারিং ফিউচার বিল্ডারস’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে অরেঞ্জ কর্নারস বাংলাদেশ-এর সহায়তা পাওয়া তরুণ উদ্যোক্তারা, বেসরকারি খাত, সরকার, দূতাবাস এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা তরুণদের উদ্ভাবনী উদ্যোগ ও ব্যবসায় আরও সহায়তা ও সম্পৃক্ততা নিশ্চিত করার উদ্দেশ্যে একত্রিত হন। মঙ্গলবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তারা বিনিয়োগকারী, কর্পোরেট নেতৃত্ব এবং উদ্যোক্তা সহায়তাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। এতে করে তারা ভবিষ্যতে বিনিয়োগ, পরামর্শ ও বাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় যোগাযোগ গড়ে তুলতে পেরেছেন।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও প্রণোদনাসহ সঞ্চয়ের অর্থ প্রদান

পিরোজপুর সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং ৭জন কিশোরীকে প্রণোদনাসহ জমাকৃত সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা ও সঞ্চয়ের অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনায়েত কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা পল্লীবিস্তারিত পড়ুন


পিরোজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী বিশেষ দায়িত্ব পালনকারী রোভার স্কাউট সদস্যদের সনদপত্র বিতরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের দায়িত্ব পালনকারী রোভার স্কাউট সদস্যদের বাংলাদেশ স্কাউট এর পক্ষ থেকে সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. রফিকুল ইসলাম। বাংলাদেশ স্কাউটস রোভার পিরোজপুর জেলা শাখার সম্পাদক মো. সানাউল্লাহ। এ সময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালন

নিয়োগ বিধি সংশোধন, ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদপ্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীনামা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা। মঠবাড়িয়া উপজেলা হেলথ এ্যাসিটেন্ট এসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবীনামা বস্তবায়নের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা হেলথ এ্যাসিটেন্ট এসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নিলুফারবিস্তারিত পড়ুন


মোংলায় দুর্বৃত্তদের গুলিতে বন্দর কর্মচারী আহত

মোংলায় বন্দর এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়্যারলেস অপারেটর ও মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ)’র এডহক কমিটির সদস্য এস. এম. আসিফ নাঈম আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দর বিপনী মার্কেটে এলাকায় এ ঘটনা ঘটে। আহত আসিফ নাইম জানান, বন্দর এলাকার সিবিএ ভবন থেকে চা খাওয়ার উদ্দেশ্যে বন্দর বিপনি বিতান এর সামনে পৌঁছালে ২জন অজ্ঞাত ব্যক্তি গতিরোধ করে বাম পায়ের রানে গুলি করে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আসিফকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বাম পায়ের উরু থেকে গুলিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial