প্রধান সূচি

পিরোজপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

অমর একুশের চেতনায় পিরোজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিনের প্রথম প্রহরে (বৃহস্পতিবার রাত ১২-০১ মিনিটে) পিরোজপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সূচি শুরু হয়।


পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান খান, পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। পরে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু গাজী ও যুগ্ম আহবায়ক রিয়াজউদ্দিন রানার নেতৃত্বে জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা কৃষক দলসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি, পিরোজপুর প্রেসক্লাব, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, জেলা চেম্বার অব কমার্সসহ সামাজিক ও সাস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শেণী পেশার মানুষ পুষ্পমাল্য অর্পন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial