Friday, February 21st, 2025
পিরোজপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ
অমর একুশের চেতনায় পিরোজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিনের প্রথম প্রহরে (বৃহস্পতিবার রাত ১২-০১ মিনিটে) পিরোজপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সূচি শুরু হয়। পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান খান, পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। পরে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু গাজী ও যুগ্ম আহবায়ক রিয়াজউদ্দিন রানার নেতৃত্বে জেলা বিএনপি,বিস্তারিত পড়ুন
আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির জীবনে আজ এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা। এই অনন্য ইতিহাসকে স্বীকৃতি দিয়ে ইউনেসকো ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বাঙালির আত্ম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দিনটি সারা বিশ্বেই পালিত হয়ে আসছে। পশ্চিম পাকিস্তানি শাসকেরা যখন অন্যায়ভাবে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাঙালির ওপরে চাপিয়ে দিতে উদ্যত হয়েছিল, তখন সারা পূর্ব বাংলা ফুঁসে উঠেছিল প্রতিবাদে, বিক্ষোভে। ১৯৫২ সালে সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪বিস্তারিত পড়ুন
