বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করা হবে : অধ্যক্ষ আলমগীর হোসেন
বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুরে জেলা বিএনপির আহবাহক বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় আহবাহক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করার আশ্বাস দিয়েছেন দলের চেয়াপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরীর চিন্তাও তারেক রহমানের মাথায় রয়েছে। দেশে বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই শিক্ষার মান উন্নত হওয়াসহ দেশের শিক্ষকরা ভালো থাকেন।
শনিবার দুপুরে পিরোজপুরের নাজিরপুরে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা ষ্টেডিয়ামে সংগঠনটির সভাপতি মাস্টার নিহার রঞ্জন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার সুব্রত সমদ্দারের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ দিলীপ মাঝি, মৃনাল কান্তি শিকদার প্রমুখ।
