পিরোজপুরে সাংবাদিকদের সাথে জাকির আহমেদ খানের শুভেচ্ছা বিনিময়
পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ও পিকেএসএফ এর চেয়ারম্যান, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।
শনিবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাব মিলানয়তনে শুভেচ্ছা বিনিময় উপলক্ষে প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আমন্ত্রিত অতিথি জাকির আহমেদ খান, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরী, মো. মুনিরুজ্জামান নাসিম আলী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আরিফ মোস্তফা।
সভায় পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোন সেলিম হোসেনসহ প্রেসক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে জাকির আহমেদ খানকে ফুলেল শুভেচ্ছা এবং সন্মাননা স্মারক প্রদান করা হয়।
