পিরোজপুরে এপেক্স ক্লাব ভবনের সংস্কার কাজের উদ্বোধন
পিরোজপুরে এপেক্স ক্লাব ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেছেন বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ও পিকেএসএফ এর চেয়ারম্যান, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।
শনিবার বিকেলে পিরোজপুরের শহরের উকিলপাড়াস্থ এপেক্স ক্লাব ভবন প্রাঙ্গনে ফিতা কেটে তিনি ক্লাব ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষে এপেক্স ক্লাব অব পিরোজপুরের সভাপতি আবু সাইদ মোহাম্মদ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, এপেক্স ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে এপেক্স ক্লাবের সাবেক সভাপতিবৃন্দ, আজিবন সদস্যসহ ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তেজদাসকাঠী কলেজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে সাংবাদিকদের সাথে জাকির আহমেদ খানের শুভেচ্ছা বিনিময় »
