পিরোজপুরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তেজদাসকাঠী কলেজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পিরোজপুরে তেজদাসকাঠী কলেজ প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে উদযাপিত হলো দুই দিনব্যাপী জমকালো অনুষ্ঠান।
শনিবার দুপুর ১২টায় কলেজ মাঠে সাবেক শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত ও মিলমেলায় পরিনত হয়।
এ উপলক্ষে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ও পিকেএসএফ এর চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহম্মেদ খান।
তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ খান।

এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
