Saturday, December 21st, 2024
পিরোজপুরে সাংবাদিকদের সাথে জাকির আহমেদ খানের শুভেচ্ছা বিনিময়
পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ও পিকেএসএফ এর চেয়ারম্যান, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। শনিবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাব মিলানয়তনে শুভেচ্ছা বিনিময় উপলক্ষে প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আমন্ত্রিত অতিথি জাকির আহমেদ খান, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরী, মো. মুনিরুজ্জামান নাসিম আলী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আরিফ মোস্তফা। সভায় পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোন সেলিমবিস্তারিত পড়ুন
পিরোজপুরে এপেক্স ক্লাব ভবনের সংস্কার কাজের উদ্বোধন
পিরোজপুরে এপেক্স ক্লাব ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেছেন বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ও পিকেএসএফ এর চেয়ারম্যান, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। শনিবার বিকেলে পিরোজপুরের শহরের উকিলপাড়াস্থ এপেক্স ক্লাব ভবন প্রাঙ্গনে ফিতা কেটে তিনি ক্লাব ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে এপেক্স ক্লাব অব পিরোজপুরের সভাপতি আবু সাইদ মোহাম্মদ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, এপেক্স ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে এপেক্স ক্লাবের সাবেক সভাপতিবৃন্দ, আজিবন সদস্যসহ ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তেজদাসকাঠী কলেজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পিরোজপুরে তেজদাসকাঠী কলেজ প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে উদযাপিত হলো দুই দিনব্যাপী জমকালো অনুষ্ঠান। শনিবার দুপুর ১২টায় কলেজ মাঠে সাবেক শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত ও মিলমেলায় পরিনত হয়। এ উপলক্ষে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ও পিকেএসএফ এর চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহম্মেদ খান। তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, পিরোজপুরেরবিস্তারিত পড়ুন
