পিরোজপুর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতিসভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম হোসেন, পিরোজপুর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আশিক, পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, পিরোজপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাক্ষ আলমগীর হোসেন, বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলু, পিরোজপুর শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বুদ্ধিজীবী দিবস আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের অমূল্য ভূমিকা, শহিদ বুদ্ধিজীবীদের অবদান ও তাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করতে এ দিবসটি পালন গুরুত্ব অপরিসীম।
