প্রধান সূচি

নাজিরপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহামুদ আল ফরিদ ভুঁইয়া।
শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের মোহাম্মদ আজাহার আলী শেখের ছেলে হাবিবুর রহমান শেখ (৬৫), শ্রীরামকাঠী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌঠাই মহল গ্রামের ইউনুস উদ্দিন হাওলাদারের ছেলে মো. আবুল বাশার হাওলাদার (৬১), শেখমাটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ কামরুল গাজি (৪২), কলারদোয়ানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডাকুয়া (৫০), দেউলবারী দোবড়া ইউনিয়নের ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু (৪৫)।
নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ ভূইয়া বলেন, নাজিরপুর থানায় নাজিরপুর উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর, বিস্ফোরক মামলা ও ঘর পোড়ানো মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial