প্রধান সূচি

Sunday, December 15th, 2024

 

সংবাদ সম্মেলনে এম এ সালাম

ভাই ভাইয়ের জায়গায় থাকবে, দলের প্রশ্নে তার সাথে কোন সম্পর্ক নেই

বাগেরহাট জেলা বিএনপি নেতাদের বিরোধিতার মুখে পড়েছেন দলটির সাবেক জেলা সভাপতি ও বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এম এ. এইচ. সেলিম। বাগেরহাট জেলা বিএনপির বর্তমান শীর্ষ নেতারা বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এম এ এইচ সেলিমের বিভিন্ন সমালোচনা করেন। সাংবাদিক সম্মেলনে এম এ এইচ সেলিমকে উদ্দেশ্য করে বলা হয়, বছরের পর বছর দল ছেড়ে নিষ্ক্রিয় থাকা কাউকে নেতা-কর্মীরা আর গ্রহণ করবে না। বিরোধীতাকারী নেতৃবৃন্দের মধ্যে এম এ এইচ সেলিমের আপন ছোট ভাই ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামও রয়েছেন। সালাম বর্তমান জেলা কমিটির সমন্বয়ক পদেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধে সুধী সমাবেশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ভান্ডারিয়া পুলিশের আয়োজনে ভান্ডারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ আহমদ আনওয়ার এর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মো. তরিকুল ইসলাম, মো. সামসুল ইসলাম আমিরুল, মামুন হোসেন,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে কোরআন শরিফ ও শীতবস্ত্র বিতরণ

পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে সদর উপজেলার বাজুকাঠী নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ ও আড়াই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার মাদ্রাসা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কোরআন শরিফ ও শীতবস্ত্র বিতরণ করেন পিরোজপুরের পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের। এ সময় পুলিশ সুপার বলেন, পিরোজপুর জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে থেকে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখবিস্তারিত পড়ুন


নাজিরপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহামুদ আল ফরিদ ভুঁইয়া। শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের মোহাম্মদ আজাহার আলী শেখের ছেলে হাবিবুর রহমান শেখ (৬৫), শ্রীরামকাঠী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌঠাই মহল গ্রামের ইউনুস উদ্দিন হাওলাদারের ছেলে মো. আবুল বাশার হাওলাদার (৬১), শেখমাটিয়াবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial