প্রধান সূচি

Saturday, December 14th, 2024

 

পিরোজপুর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতিসভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম হোসেন, পিরোজপুর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আশিক, পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, পিরোজপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাক্ষ আলমগীর হোসেন, বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলু,বিস্তারিত পড়ুন


বুদ্ধিজীবী দিবসে বশেমুরবিপ্রবিপি’র শ্রদ্ধা নিবেদন

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবিপি)। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার সকাল ৭টায় পিরোজপুরের বলেশ্বর নদীর পুরাতন খেয়াঘাট সংলগ্ন শহিদ স্মৃতি বেদিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, রেজিষ্ট্রার ড. অলক কুমার সাহা, প্রক্টর ড. মো. মুছা খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial