প্রধান সূচি

পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থী মো. তানভীর (১৮) এইচএসসি ফলপ্রার্থী ছিলো। সে পিরোজপুর শহরের দশনীড়ের গলি এলাকার মো. আজিমের ছেলে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তানভীর এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় ভর্তি কোচিং করছিলো। গত ২ দিন পূর্বে সে ঢাকাতে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়। গত রবিবার ঢাকা থেকে পিরোজপুর নিজ বাড়িতে চলে আসে। ঐ দিনই সন্ধ্যায় সে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়। আজ মঙ্গলবার সকাল ৮ টায় পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. নিজাম উদ্দিন জানান, তানভীর গত ১৩ অক্টোবর পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পরে। মঙ্গলবার তার মৃত্যু হয়।
এদিকে, পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন। জেলায় এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। এর মধ্যে মঙ্গলবার ১ জন ও পিরোজপুর থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি অবস্থায় মারা গেছেন ১ জন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial