Tuesday, October 15th, 2024
সাবেক সেনা কর্মকর্তা সরোয়ারকে হত্যার উদ্দেশ্যে হামলা
সাবেক এমপি আউয়ালসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
পিরোজপুরের ইন্দুরকানীতে সেনাবাহিনীর সাবেক মেজর ব্যারিষ্টার এম. সরোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে গাড়ীবহরে হামলার ঘটনার ১৩ বছর পর পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএমএ আউয়ালসহ ৯ জনের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে সাবেক সেনা কর্মকর্তা ব্যরিষ্টার এম. সরোয়ারের হোসেনের ভাগ্নে মো. মাছুম হাওলাদার বাদী হয়ে ইন্দুরকানী থানায় এজাহার দাখিল করলে ওসি মামলাটি রেকর্ড করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ সেপ্টেম্বর ঈদের শুভেচ্ছা বিনিময় করতে সাবেক সেনা কর্মকর্তা ব্যারিষ্টার এম. সরোয়ার হোসেন ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর এলাকায় তার সমর্থকদের নিয়েবিস্তারিত পড়ুন
পিরোজপুরে হত্যা মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যা ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, হত্যাকারী জেলার মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের আবু হাওলাদারের ২২ বছর বয়সী ছেলে মো. মুসা হাওলাদার। তাকে চট্টগ্রামের হালিশহরের ইপিজেড এলাকা থেকে ১৩ অক্টোবর গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃত মুসা মঠবাড়িয়ার উত্তর ভেচকী গ্রামের সৌদি প্রবাসী মো. মিজানুর রহমানের স্ত্রী হনুফা আক্তারের সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। হনুফার বড় মেয়েরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থী মো. তানভীর (১৮) এইচএসসি ফলপ্রার্থী ছিলো। সে পিরোজপুর শহরের দশনীড়ের গলি এলাকার মো. আজিমের ছেলে। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তানভীর এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় ভর্তি কোচিং করছিলো। গত ২ দিন পূর্বে সে ঢাকাতে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়। গত রবিবার ঢাকা থেকে পিরোজপুর নিজ বাড়িতে চলে আসে। ঐ দিনই সন্ধ্যায় সে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়। আজ মঙ্গলবার সকাল ৮ টায় পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. নিজামবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে কলেজের দায়িত্বপ্রাপ্ত সভাপতি স্বাক্ষর ছাড়াই এডহক কমিটি গঠন !
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় দুইটি বেসরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত এডহক কমিটির ফর্মে কলেজের বিলুপ্ত কমিটির সভাপতির স্বাক্ষর ও অধ্যক্ষর স্বাক্ষরে এডহক কমিটি গঠিত হয়েছে। কলেজ দুইটির নাম রাজবাড়ী ডিগ্রী কলেজ এবং পশ্চিম সোহাগদল শহিদ স্মৃতি বিএম কলেজ। ওই কলেজ দুইটির অধ্যক্ষরা বলেছেন, তারা সাবেক কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত ৬ মাসের জন্য এডহক কমিটি গঠন করেছেন। তবে কলেজ দুটির বর্তমান সভাপতি ও নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেছেন, ওই এডহক কমিটি গঠনের ব্যাপারে তিনি কিছুই জানেন না। রাজবাড়ী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন
