পিরোজপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই শ্লোগানে পিরোজপুরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। শনিবার সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
পরে সদর উপজেলা ভূমি কর্মকর্তা মুহাম্মদ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮ জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক সভা, স্মার্ট ভূমি সেবায় প্রধানমন্ত্রীর ৭টি উদ্ভাবনী উদ্যোগের প্রচার ও আগত সেবা প্রার্থীদের তথ্যকেন্দ্র ও সেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা হবে। এ সময় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাধে ৪৩ লক্ষ ৯৩ হাজার ২৭৮ টাকার চেক প্রদান করা হয়।
Please follow and like us:
« কাউখালীতে মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ »
