প্রধান সূচি

Saturday, June 8th, 2024

 

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন

বড় ভাই এমপি হলেও চ্যালেঞ্জে রিয়াজ : ফুরফুরে আমেজে বায়জিদ

উদ্বেগ উৎকন্ঠার মধ্যে কাল রবিবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী ঘরানার প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে একাধিক হামলা, মামলা-পাল্টা মামলায় সাধারণ ভোটারদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। নির্বাচনে বর্তমান এমপি শামীম শাহ নেওয়াজের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ দলের বিভক্তি এবং পরিবারে এমপি, আবার ওই পরিবারে উপজেলা চেয়ারম্যান এবং আত্মীয় স্বজন বিভিন্ন পদ পদবীতে থাকায় ভোটাররা ওই পরিবারে ভোট দিবেন কিনা তা নিয়ে শেষ সময়ে হিসেব নিকেশ চলছে। এতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে এমপির ছোট ভাই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিনবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে এবং মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই ছাগল ও উপকরণ বিতরণ করা হয়। এ দিন বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত ৮০ জন জেলেকে ২টি করে মোট ১৬০টি ছাগল, ছাগল পালনের ঘর ও খাবার প্রদান করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেববিস্তারিত পড়ুন


পিরোজপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই শ্লোগানে পিরোজপুরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ।  শনিবার সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। পরে সদর উপজেলা ভূমি কর্মকর্তা মুহাম্মদ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক সভা, স্মার্ট ভূমি সেবায় প্রধানমন্ত্রীর ৭টি উদ্ভাবনী উদ্যোগের প্রচার ও আগত সেবা প্রার্থীদের তথ্যকেন্দ্র ও সেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা হবে। এ সময়বিস্তারিত পড়ুন


কাউখালীতে মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আবু সুফিয়ান আরিফ (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার দক্ষিণ বড় বিড়ালজুরি গ্রামে একটি সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য আজম খান জানান, কাউখালী উপজেলার পার্শ্ববর্তী ঝালকাঠির সদর থানার গুয়াটোন গ্রামের আব্দুর রহমানের ছেলে নোয়াপাড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র আবু সুফিয়ান আরিফ (১২) গত ৪ জুন মাদ্রাসা থেকে কাউখালী উপজেলার দক্ষিণ বড় বিড়ালজুরি গ্রামে নানা সিদ্দিকুর রহমানের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার মাগরিবের নামাজের পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ভূমি সেবা সপ্তাহ পালিত

পিরোজপুরের ইন্দুরকানীতে র্স্মাট ভূমি সেবা সপ্তাহ পালন করা হয়েছে। শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. জিয়াউল আহসান গাজী, প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোসা: এমিলি খানম, মামুনুর রশিদ, ভূমি পেশকার পরিতোষ মন্ডল, জারিকারক মিজানুর রহমান প্রমুখ ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial