ভান্ডারিয়ায় মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে এবং মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।
এ দিন বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত ৮০ জন জেলেকে ২টি করে মোট ১৬০টি ছাগল, ছাগল পালনের ঘর ও খাবার প্রদান করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার।
Please follow and like us:
« পিরোজপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বড় ভাই এমপি হলেও চ্যালেঞ্জে রিয়াজ : ফুরফুরে আমেজে বায়জিদ »
