প্রধান সূচি

কাউখালীতে মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আবু সুফিয়ান আরিফ (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার দক্ষিণ বড় বিড়ালজুরি গ্রামে একটি সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আজম খান জানান, কাউখালী উপজেলার পার্শ্ববর্তী ঝালকাঠির সদর থানার গুয়াটোন গ্রামের আব্দুর রহমানের ছেলে নোয়াপাড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র আবু সুফিয়ান আরিফ (১২) গত ৪ জুন মাদ্রাসা থেকে কাউখালী উপজেলার দক্ষিণ বড় বিড়ালজুরি গ্রামে নানা সিদ্দিকুর রহমানের বাড়িতে বেড়াতে আসে।
শুক্রবার মাগরিবের নামাজের পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নি। পরে অনেক খোঁজাখুঁজির করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে বাড়ির পাশের সুপারী বাগানে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পেয়ে তার মামা আব্দুল করিম কাউখালী থানায় খবর দেয়। খবর পেয়ে কাউখালী থানার এস আই হুমায়ুন কবির ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে কাউখালী থানায় নিয়ে যায়।
নিহত আরিফের ফুফু সুমাইয়া বেগম জানান, নিহত আরিফের বাবার সাথে তাদের দীর্ঘদিন ধরে কোন সম্পর্ক নেই। আরিফ ও তার দুই বোন নানা বাড়িতে থাকে।
এস আই হুমায়ুন কবির জানান, লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial