প্রধান সূচি

পিরোজপুরের শিকদারমল্লিক ইউনিয়নে সরকারী গাছ বিক্রি করে দিলেন ইউপি চেয়ারম্যান !

পিরোজপুরের শিকদারমল্লিক ইউনিয়নের রাস্তার পাশের সরকারী বিশাল আকারের চাম্বলসহ বিভিন্ন প্রজাতির গাছ গোপনে বিক্রি করে দিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহীদ। অভিযোগ পাওয়া গেছে, ইউনিয়ন পরিষদের কোন ধরণের রেজ্যুলেশন না করে এবং উপজেলা প্রশাসনসহ বন বিভাগের কোন প্রকার অনুমতি না নিয়েই তিনি সরকারী এসব গাছ বিক্রি করে দিয়েছেন। ঘটনাটি জানাজানি হলে পুলিশ গিয়ে কিছু কাটা গাছ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
স্থানীয়রা জানান, ইউনিয়নের শিকদারমল্লিক বাজার সংলগ্ন এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানের রাস্তার পাশে অবস্থিত ৭/৮টি বিশাল আকৃতির গাছ বিক্রি করে দেন ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম। গত কয়েকদিন ধরে গাছ ক্রেতার লোকজন গাছগুলো কেটে বিভিন্ন স্থানে সরিয়ে ফেলে। পরে পুলিশকে খবর দিলে সোমবার পুলিশ গিয়ে কাটা গাছের কিছু অংশ উদ্ধার করেছে।
তবে গাছ বিক্রির বিষয়টি পুরোপুরি অস্বীকার করে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, গাছ বিক্রির বিষয়ে তিনি কোন কিছুই অবগত নন। পুলিশ কাটা গাছ উদ্ধার করেছে কিনা তাও তিনি জানেন না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial