Monday, June 3rd, 2024
পিরোজপুরের শিকদারমল্লিক ইউনিয়নে সরকারী গাছ বিক্রি করে দিলেন ইউপি চেয়ারম্যান !
পিরোজপুরের শিকদারমল্লিক ইউনিয়নের রাস্তার পাশের সরকারী বিশাল আকারের চাম্বলসহ বিভিন্ন প্রজাতির গাছ গোপনে বিক্রি করে দিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহীদ। অভিযোগ পাওয়া গেছে, ইউনিয়ন পরিষদের কোন ধরণের রেজ্যুলেশন না করে এবং উপজেলা প্রশাসনসহ বন বিভাগের কোন প্রকার অনুমতি না নিয়েই তিনি সরকারী এসব গাছ বিক্রি করে দিয়েছেন। ঘটনাটি জানাজানি হলে পুলিশ গিয়ে কিছু কাটা গাছ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। স্থানীয়রা জানান, ইউনিয়নের শিকদারমল্লিক বাজার সংলগ্ন এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানের রাস্তার পাশে অবস্থিত ৭/৮টি বিশাল আকৃতির গাছ বিক্রি করে দেন ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম। গত কয়েকদিন ধরে গাছবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এমপি মহিউদ্দিন মহারাজ
ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার মাহামুদকাঠি দাখিল মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ। গত দুই দিনব্যাপী স্বরূপকাঠি উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে খাদ্য সহায়তা বিতরণের শেষ দিনে সোমবার তিনি উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বলদিয়া, সুটিয়াকাঠি, সোহাগদল, দৈহারী, গুয়ারেখা ও সারেংকাঠি এ ৬টি ইউনিয়নের ৬ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল ও লবন প্যাকেট করে বিতরণ করেন। এসময় তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাবিস্তারিত পড়ুন
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে জাতীয় পর্যায়ে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় রানার-আপ
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৩-২০২৪ জাতীয় পর্যায়ে পিরোজপুরের কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় রানার-আপ হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে ক্রিকেট দলের খেলোয়ার, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, সাংবাদিক এস এম পারভেজসহ ক্রিকেট দলের কোচ ও খেলোয়ারবৃন্দ।
সঙ্কটকালে কৌশলী বাজেট
আওয়ামী লীগ এখন টানা চতুর্থ মেয়াদে দেশ পরিচালনা করছে। ২০০৮ সালের নির্বাচনে জিতে ক্ষমতা গ্রহণের পর থেকে আওয়ামী লীগের মূল লক্ষ্য ছিল উন্নয়ন। টানা ১৫ বছর ক্ষমতায় থেকে সরকার তাদের লক্ষ্য অনেকটাই পূরণ করতে পেরেছে। গত ১৫ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে বদলে দিয়েছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে দেশের আনাচেকানাচে। বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো এখন সুবিন্যস্ত। এছাড়া পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, এলিভেটেট এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, সাবমেরিন, স্যাটেলাইট, পারমাণবিক বিদ্যুত- একের পর এক নতুনের দেখা পেয়েছে বাংলাদেশ। এই সময়ে মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি বেড়েছে, বাংলাদেশে মধ্যম আয়ের দেশ হয়েছে, উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনবিস্তারিত পড়ুন
