প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে জাতীয় পর্যায়ে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় রানার-আপ
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৩-২০২৪ জাতীয় পর্যায়ে পিরোজপুরের কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় রানার-আপ হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে ক্রিকেট দলের খেলোয়ার, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।

জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, সাংবাদিক এস এম পারভেজসহ ক্রিকেট দলের কোচ ও খেলোয়ারবৃন্দ।
Please follow and like us:
« সঙ্কটকালে কৌশলী বাজেট (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠিতে ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এমপি মহিউদ্দিন মহারাজ »
