প্রধান সূচি

ইন্দুরকানীর দূর্গম চরে যুবলীগের ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুরের ইন্দুরকানীতে দূর্গম চরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ সাউথখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। দূর্গম এ চরে কয়েক সহ¯্রাধিক মানুষ থাকলেও তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটনের ব্যক্তিগত উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।
এসময় পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল ইশতিয়াক আহমেদ ও ডাক্তার মাহবুবুর রহমান আগত রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা মহিবুল হাসান অপু, লিমন হাওলাদার, চুন্নু সিকদার, শামিম সিকদার, রাশেদ আহম্মেদ সুপন, ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমএম ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন প্রমুখ।
এ বিষয়ে যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইন্দুরকানীর দূর্গম এলাকা সাউথখালী চরে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। পিরোজপুর জেলায় এ কর্মসূচি চলমান থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial