প্রধান সূচি

Tuesday, June 4th, 2024

 

পিরোজপুরের রেমাল উপদ্রুত দুর্গত মানুষ খাবার পানির তীব্র সংকটে

ঘূর্ণিঝড় রেমালের প্রায় ৪৮ ঘন্টাব্যাপী তান্ডবে যে জলোচ্ছ¡াস হয়েছে তাতে জেলা শহর পিরোজপুরসহ উপজেলা শহর ও গ্রামগুলো প্লাবিত হওয়ায় বাসিন্দারা খাবার পানির তীব্র সংকটে পড়েছে। পিরোজপুর শহরের প্রায় ৫ হাজার বাড়ির অধিকাংশ পৌর পানি সরবরাহের ভূ-গর্ভস্থ পানির রিজার্ভ ট্যাংক নিমজ্জিত হয়ে ময়লা পানি প্রবেশ করে ট্যাংকের পানি দূষিত হয়েছে। এসব ট্যাংকের দূষিত পানি ব্যবহার করার ক্ষেত্রে পৌরবাসী অত্যন্ত বিপদাপন্ন হয়ে পড়ে। পৌর পানি সরবরাহ ব্যবস্থা আংশিক চালু হলেও পানি পান, রান্না কাজে ব্যবহার, গোসলসহ শহরবাসী ভূ-গর্ভস্থ ট্যাংকের পানি কাজে লাগাতে পারছে না। পানির পাম্প থেকে পানি উঠিয়ে বাসভবন সমূহের ওভারহেডবিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মহিউদ্দিন মহারাজের খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগকালীন জরুরী খাদ্য সহয়তা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৮ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহয়তা তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। ভান্ডারিয়া শেখ কামাল পৌর অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেঁচে থাকতে বাংলাদেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। তিনি প্রতিটি বন্যা কবলিত মানুষের খোঁজখবর নিচ্ছেন। পর্যায়ক্রমেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীর দূর্গম চরে যুবলীগের ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুরের ইন্দুরকানীতে দূর্গম চরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ সাউথখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। দূর্গম এ চরে কয়েক সহ¯্রাধিক মানুষ থাকলেও তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটনের ব্যক্তিগত উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। এসময় পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল ইশতিয়াক আহমেদ ও ডাক্তার মাহবুবুর রহমান আগত রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial