পিরোজপুরে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক মতবিনিময় সভা
পিরোজপুরে রবিবার সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক এক মতবিনিময় সভা জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
সভায় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম, সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা পর্যায়ের সকল সরকারি অধিদপ্তরের অফিসারগণ, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মলয় কুমার মজুমদারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসক সভাপতির বক্তব্যে সর্বজনীন পেনশন স্কীমের আওতায় নিজেদের অন্তর্ভুক্ত করার জন্য সকলকে আহŸান জানান। তিনি বলেন, সরকারের এই স্কীমে টাকা রাখা শতভাগ নিরাপদ। যেখানে বেসরকারি প্রতিষ্ঠানে সঞ্চয় রেখে কিছু মানুষ প্রতারণার কারণে সর্বশান্ত হচ্ছেন সেখানে এই স্কীমটি আপনাকে শতভাগ নিরাপত্তা দিবে। আপনারা জানেন বৃদ্ধ বয়সে অনেকের আর্থিক সমস্যা থাকে। এই পেনশন স্কীমে টাকা রেখে আপনি শেষ জীবনে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত থাকতে পারবেন।
