প্রধান সূচি

Sunday, May 12th, 2024

 

ভান্ডারিয়া উপজেলা নির্বাচন

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানসহ দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ার নির্বাচিত হয়েছেন। আগামী ২৯ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিন প্রার্থীর বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিধিঅনুযায়ী তারা বেসরকারিভাবে নির্বাচিত হলেন। উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা ও নারী ভাইস চেয়ারম্যান পদে মালিকা পারভীন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্রবিস্তারিত পড়ুন


স্থানীয় সরকার না ‘এমপি সরকার’ ?

চার ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট হয়ে গেলো গত ৮ মে। যথারীতি সবার আলোচনা ভোটার টার্নআউট নিয়ে। প্রধান নির্বাচন কমিশনারের হিসাবে ৩০-৪০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য বিএনপির না আসা, ধান কাটার ব্যস্ততা, ঝড়-বৃষ্টিকে দায়ী করা হচ্ছে। আসলে গত কয়েকবছর ধরেই নির্বাচনি ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে গেছে। যে ৩০-৪০ শতাংশ মানুষ কষ্ট করে ভোট দিতে গেছেন, গণতন্ত্রের জন্য তাদের ত্যাগ নিশ্চয়ই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে আমার আজকের লেখার বিষয় ভোটার উপস্থিতি নয়। আজ আসলে স্থানীয় সরকার ব্যবস্থা নিয়েই কথা বলতে চাই। কার্যকর স্থানীয়বিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিশ্ব মা দিবস পালিত

পিরোজপুরে বিশ্ব মা দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান মা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন ও মহিলা সংস্থার পিরোজপুর জেলা কমিটির চেয়ারম্যান শিরিনা আফরোজ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের মধ্যে যাদের মা এখনওবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক মতবিনিময় সভা

পিরোজপুরে রবিবার সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক এক মতবিনিময় সভা জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম, সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা পর্যায়ের সকল সরকারি অধিদপ্তরের অফিসারগণ, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মলয় কুমার মজুমদারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় জেলা প্রশাসক সভাপতির বক্তব্যে সর্বজনীন পেনশন স্কীমের আওতায় নিজেদের অন্তর্ভুক্ত করার জন্য সকলকে আহŸান জানান। তিনি বলেন, সরকারের এই স্কীমে টাকা রাখা শতভাগ নিরাপদ। যেখানে বেসরকারিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে পিরোজপুর নাসিং ইনস্টিটিউট থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাসিং ইনস্টিটিউটে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। নাসিং ইনস্টিটিউটের ইন্সেপেক্টর ইনচার্জ বেবী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং নাসিং ইনস্টিটিইটের নার্স ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, প্রতি বছর ১২মে আন্তর্জাতিক নার্স দিবস পালিতবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial