প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে পিরোজপুর নাসিং ইনস্টিটিউট থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাসিং ইনস্টিটিউটে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান।
নাসিং ইনস্টিটিউটের ইন্সেপেক্টর ইনচার্জ বেবী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং নাসিং ইনস্টিটিইটের নার্স ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রতি বছর ১২মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। ১৯৮০ সালের এই দিনে নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। মহিয়সী এই নারীর সম্মানে নার্সরা দিবসটি গুরুত্বের সাথে পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেরও দিবসটি সরকারি-বেসরকারীভাবে পালন হয়ে আসছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial