পিরোজপুরে বিশ্ব মা দিবস পালিত
পিরোজপুরে বিশ্ব মা দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান মা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন ও মহিলা সংস্থার পিরোজপুর জেলা কমিটির চেয়ারম্যান শিরিনা আফরোজ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের মধ্যে যাদের মা এখনও জীবিত আছেন তাদের উচিৎ হবে মায়ের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা এবং মা যাতে কোনভাবে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখা।
তিনি বলেন, পিতা-মাতার প্রতি অবহেলা করা হয় বলেই সরকার বাধ্য হয়ে বিভিন্ন আইন প্রণয়ন করছেন। সন্তানের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে বৃদ্ধ পিতা-মাতার ভরণ পোষণ নিশ্চিত করা।
