প্রধান সূচি

পিরোজপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

পিরোজপুর সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার জি হায়দার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নাসরিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন ও বিআরডিপির পিরোজপুরের উপপরিচালক বি এম কামরুজ্জামান।
বক্তব্য রাখেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম ও সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার সেন।
প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, স্যানিটারী ন্যাপকিন ও ব্যাগ বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial