বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে পিরোজপুরে র্যালি ও আলোচনা সভা
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি জেলা সার্কিট হাউজ থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাধবী রায়ের সভাপতিত্বে মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত হাসান খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জ্যাকিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« কাউখালীতে ইয়াবাসহ বরখাস্তকৃত কারারক্ষী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ »
