Wednesday, May 31st, 2023
পিরোজপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ
পিরোজপুর সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার জি হায়দার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নাসরিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন ও বিআরডিপির পিরোজপুরের উপপরিচালক বি এম কামরুজ্জামান। বক্তব্য রাখেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম ও সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার সেন। প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্যবিস্তারিত পড়ুন
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে পিরোজপুরে র্যালি ও আলোচনা সভা
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি জেলা সার্কিট হাউজ থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাধবী রায়ের সভাপতিত্বে মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত হাসান খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জ্যাকিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সামাজিক,বিস্তারিত পড়ুন
কাউখালীতে ইয়াবাসহ বরখাস্তকৃত কারারক্ষী গ্রেফতার
পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী থেকে বরখাস্ত হওয়া কারারক্ষী জাহিদুল ইসলাম জাহিদ (৪৪)কে ইয়াবাসহ গ্রেফতার করেছে পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাতে দক্ষিণ শিয়ালকাঠী থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহিদুল শিয়ালকাঠী ৩নং ওয়ার্ডের মাস্টার নুরুল ইসলামের ছেলে। ডিবি পুলিশ ও কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে অভিযান চালায়। রাত ১১টার দিকে ডিবি পুলিশের দলটি ওই গ্রামের মহাজনবাড়ির সামনের সড়ক থেকে জাহিদুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার প্যান্টের পকেট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটবিস্তারিত পড়ুন
