প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পিরোজপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষাভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়।
পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদারসহ জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি তাদের জ¦ালাও-পোড়াও রাজনীতিতে আবার ফিরে আসতে চাইছে। কিন্তু দেশের সাধারণ মানুষকে সাধে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএনপির এই অপরাজনীতি প্রতিহত করা হবে। এছাড়া বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেওয়ার প্রতিবাদ জানিয়ে অবলম্বে তাকে গ্রেপ্তারের দাবী জানান।
