Monday, May 22nd, 2023
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে ভান্ডারিয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে পিরোজপুরের জেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রমাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. আমিনুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন, জেলাবিস্তারিত পড়ুন
নাজিরপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের প্রচারণার কাজে বাধা প্রদানের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ৬নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রাসেল সিকদারের কর্মীদের মারধর, প্রচারণার কাজে বাধা প্রদান, ভোটার স্লিপ দিতে বাধা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপ-নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী মো. রাসেল সিকদার (ঘোড়া প্রতিক)। তিনি লিখিত বক্তব্যে আরও জানান, আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মো. তানভীর হাসান ডালিম ও তার দলীয় নেতা-কর্মীরা সংখ্যালঘুদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভয়ভীতি দেখানোসহ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্রসহ মোটর সাইকেল শোডাউন করে সাধারণ ভোটারদের মধ্যে আতংক সৃষ্টিবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পিরোজপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষাভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
কাউখালীতে প্রধান শিক্ষককে লাঞ্চিত করায় সহকারী শিক্ষিকা বরখাস্ত
পিরোজপুরের কাউখালীর ১৪নং মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিককে পরোক্ষভাবে শারীরিকভাবে লাঞ্চিত করায় সহকারী শিক্ষক নাদিরা কানিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। জানা গেছে, গত ১৬ মে দুপুরে মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কৃষ্ণ পালের কাছে ওই বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া মেয়ের জন্য প্রথম মূল্যায়ন পরীক্ষার আগের দিন ইংরেজী প্রশ্নপত্র দেখতে চান একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাদিরা কানিজ। প্রধান শিক্ষক এতে অস্বীকৃতি জানালে পরদিন ১৭ মে নাদিরা তারবিস্তারিত পড়ুন
