পিরোজপুরে মাদক দ্রব্যের অপব্যবহাররোধে কর্মশালা
মাদক দ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে পিরোজপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের।
Please follow and like us:
« ভান্ডরিয়ায় মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে মেয়ে শারমিন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আটক-১ »
