প্রধান সূচি

বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আটক-১

বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আ. সাত্তার ওরফে তায়েব আলী সানা (৬১) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দুপুরে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আ. সাত্তার ওরফে তায়েব আলী সানা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একসরা গ্রামের মনির উদ্দিন সানার ছেলে।

বাগেরহাট জেলা মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, সোমবার দুপুরে বাগেরহাট পৌরসভাধীন খারদ্বার এলাকা থেকে আব্দুর ছত্তার নামে একজনকে আটক করে ডিবি পুলিশ। তার কাছ থেকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রাখা ২১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ছত্তার দীর্ঘদিন ধরে সুন্দরবনে প্রবেশ করে অবৈধভাবে হরিণ শিকার করে বিভিন্ন স্থানে মাংস বিক্রয় করে আসছে। সে সুন্দরবনের বন্যপ্রাণী নিধন চক্রের সদস্য ও পেশাদার হরিণ শিকারী। আ. ছত্তারের বিরুদ্ধে এর আগেও বাগেরহাট থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা রয়েছে। মামলা দায়েরপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial