Monday, November 7th, 2022
অনিক সভাপতি : সজল সাধারণ সম্পাদক
পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিককে সভাপতি এবং সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলকে সাধারণ সম্পাদক করে পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ার খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩২ সদস্য বিশিষ্ট ঘোষিত নতুন কমিটিতে ২০ জন সহ-সভাপতি, ৬ জন যুগ্ন সাধারণ সম্পাদক এবং ৪ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য ঘোষিত পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি পরবর্তীতে পুনাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিবেবিস্তারিত পড়ুন
১২ নভেম্বর উপকূল দিবস
ভয়াল ১২ নভেম্বর উপকূলবাসীর কাছে এক ভয়াবহ কালরাত হিসেবে বিবেচিত। ১৯৭০ সালের এইদিনে বাংলাদেশের উপকূলে প্রবল শক্তি নিয়ে আঘাত করেছিল ‘ভোলা সাইক্লোন’। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। উপকূলীয় দ্বীপচরসহ বহু এলাকার ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে বিরান জনপদে পরিণত হয়। এখনও উপকূলের মাটি ও মানুষের মাঝে মিশে আছে শোকগাঁথা। এই ঘূর্ণিঝড়ের ভয়াবহতায় আজও অনেকে শিউরে ওঠেন। সেই দিনের ধ্বংসের ধারাবাহিকতা বিরাজ করছে আজও। সেই প্রলয়ের স্বাক্ষী হয়ে আছেন উপকূলের প্রবীণ মানুষেরা। ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে ভোলা এবং তৎকালীন নোয়াখালী (নোয়াখালী-লক্ষ্মীপুর) উপকূলে। তজুমুদ্দিন উপজেলায় ১ লাখ ৬৭ হাজারবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সদ্য যোগদানকারী ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
পিরোজপুরের মঠবাড়িয়া থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার মঠবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকেলে থানার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম। সভায় মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন। মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুরিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, সদ্য যোগদান অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার, মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মজিবর রহমান, সাধারণবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আটক-১
বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আ. সাত্তার ওরফে তায়েব আলী সানা (৬১) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আ. সাত্তার ওরফে তায়েব আলী সানা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একসরা গ্রামের মনির উদ্দিন সানার ছেলে। বাগেরহাট জেলা মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, সোমবার দুপুরে বাগেরহাট পৌরসভাধীন খারদ্বার এলাকা থেকে আব্দুর ছত্তার নামে একজনকে আটক করে ডিবি পুলিশ। তার কাছ থেকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রাখা ২১ কেজি হরিণের মাংস জব্দ করাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মাদক দ্রব্যের অপব্যবহাররোধে কর্মশালা
মাদক দ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে পিরোজপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের।
