প্রধান সূচি

পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতুতে সড়ক দুর্ঘটনা : স্বামী-স্ত্রী আহত

পিরোজপুরের বেকুটিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে সড়ক দুর্ঘটনায় তুহিন হোসেন ও তার স্ত্রী মিমি আক্তার নামে দু’জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর পশ্চিম প্রান্তের ঢালে মোটর সাইকেল এবং সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তারা আহত হন। তাদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার মরিচাল (হুলারহাট) এলাকায়।
আহত দু’জনকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে মারাত্মক আহত মিমি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় কোনো এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial