বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও খালেদা খাতুন রেখা
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচন করা হয়েছে।
বরিশাল বিভাগীয় পর্যায়ে বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান ও বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মোছা. খালেদা খাতুন রেখা ২০১৯ সনের ২১ অক্টোবর কাউখালী উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে আসছেন। এ লক্ষে তিনি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। করোনাকালীন সময়ে প্রাথমিকে ঝরেপড়া রোধ, বিদ্যালয় মনিটরিংসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছেন মোছা. খালেদা খাতুন রেখা।
