Wednesday, October 26th, 2022
পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতুতে সড়ক দুর্ঘটনা : স্বামী-স্ত্রী আহত
পিরোজপুরের বেকুটিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে সড়ক দুর্ঘটনায় তুহিন হোসেন ও তার স্ত্রী মিমি আক্তার নামে দু’জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর পশ্চিম প্রান্তের ঢালে মোটর সাইকেল এবং সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তারা আহত হন। তাদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার মরিচাল (হুলারহাট) এলাকায়। আহত দু’জনকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে মারাত্মক আহত মিমি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় কোনো এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও খালেদা খাতুন রেখা
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচন করা হয়েছে। বরিশাল বিভাগীয় পর্যায়ে বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান ও বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মোছা. খালেদা খাতুন রেখা ২০১৯ সনের ২১ অক্টোবর কাউখালী উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে আসছেন। এ লক্ষে তিনি বিভিন্নবিস্তারিত পড়ুন
