প্রধান সূচি

বরিশালে বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে পিরোজপুরে বিএনপির প্রস্তুতি সভা

বরিশালে বিএনপির পূর্ব ঘোঘিত আগামী ৫ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে পিরোজপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের বরিশাল-খুলনা বাইবাস সড়কের পার্টি হাউজ নামে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সদস্য গাজী নুরুজ্জামান বাবুল, এলিজা জামান।
জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশেষ বক্তা জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য এডভোকেট আবুল কালাম আকন, যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন রানাসহ জেলা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, পিরোজপুর থেকে বরিশালের বিভাগীয় সমাবেশে যেতে অনেক বাঁধা আসতে পারে, তবে সকল বাঁধা উপেক্ষা নেতা-কর্মী ও সমর্থকদের বরিশাল যেতে হবে। কিভাবে যাবেন, কিসে করে যাবেন, কোন কৌশল অবলম্বন করে যাবে- সেটা আপনাদের বিষয়। নিজের নিরাপত্তা নিজের নিয়েই সমাবেশে যেতে হবে এবং সকলের উপস্থিতিতে বরিশালের গণসমাবেশকে সফল করে তুলতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial