Thursday, October 27th, 2022
বরিশালে বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে পিরোজপুরে বিএনপির প্রস্তুতি সভা
বরিশালে বিএনপির পূর্ব ঘোঘিত আগামী ৫ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে পিরোজপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের বরিশাল-খুলনা বাইবাস সড়কের পার্টি হাউজ নামে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সদস্য গাজী নুরুজ্জামান বাবুল, এলিজা জামান। জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্যবিস্তারিত পড়ুন
