প্রধান সূচি

পিরোজপুরে শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রধানমন্ত্রী শেখ হসিনার চাচি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান ইন্তেকাল করায় সংক্ষিপ্ত আয়োজনে পিরোজপুরে পালিত হয়েছে শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার সকালে শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা, সদর উপজেলা, পৌর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, সহ-সভাপতি লোকমান হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম খান, আলমগীর মহাজন, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন খোকন, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হান্নান শেখ, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফকির, পৌর শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেখ জনি, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মৃধা ও বিভিন্ন উপজেলা শ্রমিক লীগের সভাপতি সম্পাদকসহ  অন্যান্য নেতৃবৃন্দ।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর কবরস্থানের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial