Wednesday, October 12th, 2022
পদ্মার এপারের সকল উন্নয়ন শেখ হাসিনার অবদান : তালুকদার আব্দুল খালেক
খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক বলেছেন, দক্ষিনবঙ্গসহ পদ্মার এপারের যত উন্নয়ন হয়েছে সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কারনে। দেশের এই উন্নয়নকে সারা বিশ্ব যখন বাহাবা দিচ্ছে তখন বিএনপি জামায়তরা দেশকে ধ্বংস করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করছে। মহামারি করোনা মোকাবেলা করেও দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দা ভাব ঠিক তখনো শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। বুধবার বিকেলে বাগেরহাট রেল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধানবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন ভান্ডারিয়ার বারেক
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কৃষক বারেক হাওলাদার পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার করায় ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৫’ এর ব্রোঞ্জ পদক পেয়েছেন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি খাতে অবদানে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এই পদক প্রদান করেন। ওসামানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। কৃষক বারেক হাওলাদার জানান, উপজেলা কৃষি অফিসেরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় পুলিশের প্রেস ব্রিফিং
জাপা নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্নের মূল আসামী ঢাকা থেকে গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর জাতীয় পার্টির নেতা শফিকুল ইমলামের ওপর হামলাকারী মূল আসামী ইয়াসিনকে ঢাকার লালবাগ থানাধীন বেড়িবাধ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মূল হামলাকারী ইয়াসিন মঠবাড়িয়া উপজেলার তুষাখালী গ্রামের মো. হাফেজ খানের ছেলে। আহত শফিকুল ইসলাম একই গ্রামের আইয়ূব আলী শিকদারের ছেলে ও তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। বুধবার দুপুরে মঠবাড়িয়া থানা চত্ত্বরে এক প্রেস ব্রিফিংয়ে পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান সাংবাকিদের জানান, গ্রেপ্তারকৃত ইয়াসিনের দেওয়া তথ্য মতে মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা এলাকার জনৈক জলিল জমাদ্দারের বাড়ির পাশের খাল থেকে হামলায় ব্যবহৃত দুটি ধারালো অস্ত্র উদ্ধার করাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রধানমন্ত্রী শেখ হসিনার চাচি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান ইন্তেকাল করায় সংক্ষিপ্ত আয়োজনে পিরোজপুরে পালিত হয়েছে শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার সকালে শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা, সদর উপজেলা, পৌর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, সহ-সভাপতি লোকমান হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম খান, আলমগীর মহাজন, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন খোকন, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হান্নান শেখ, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফকির, পৌরবিস্তারিত পড়ুন
